দামুড়হুদায় পাওনা টাকা আদায়ে সংঘর্র্ষ : নারীসহ আহত-৫
- আপলোড তারিখঃ
০৬-০৫-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার চাকুলিয়ায় পাওনা টাকাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চাকুলিয়া গ্রামের পশ্চিমপাড়ার আব্দুর রহিম (৫০) তার স্ত্রী রিজিয়া খাতুন (৪০), দু’ছেলে শাহিন (২২), সাদেকুল (২৪) ও তার চাচা আলম (৩৫)। জানা গেছে, বেশ কয়েকদিন আগে একই এলাকার হাকিমের ছেলে আব্বাস শাহিনের কাছে অল্প কিছু টাকা ধার নেয়। গতকাল এই টাকা শাহিন চাইতে গেলে দু’জনের মধ্যে বাকবন্ডিতা হয়। এতে এক পর্যায়ে শাহিনের পরিবারের সাথে আব্বাসের পরিবারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আব্বাস তার লোকজন নিয়ে শাহিন, তার ভাই সাদেকুর, তার মা-বাবা ও চাচাকে ধারালো অস্ত্র ও লাঠিশোটা দিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তবে এলাকাবাসীর ধারণা উভয় পক্ষের মধ্যে টাকা ছাড়াও অন্য কিছু নিয়ে ঝামেলা থাকতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।
কমেন্ট বক্স