বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘একটি পূর্ণাঙ্গ কর্মসূচী আছে, বাস্তবায়নে সকলের সকলের সহযোগিতা চাই’

  • আপলোড তারিখঃ ০৬-০৫-২০১৮ ইং
‘একটি পূর্ণাঙ্গ কর্মসূচী আছে, বাস্তবায়নে সকলের সকলের সহযোগিতা চাই’
অস্বচ্ছল মানুষদের স্বাবলম্বী হতে সহযোগিতার হাত বাড়ালেন দিলীপ কুমার আগরওয়ালা নিজস্ব প্রতিবেদক: তারাদেবী ফাউন্ডেশন চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে রিক্সা, টিউবওয়েল, সেলাই মেশিন প্রদান ও শিক্ষার্থীদের ‘ফ্রি ইন্টারনেট সেবা’ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে তারাদেবী ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা কর্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের সভাপতি হিসেবে এ উপকরণ সামগ্রি বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতী, এফবিসিসিআই’র পরিচালক, বাংলাদেশ জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি বাবু দিলীপ কুমার আগরওয়ালা। এ সময় তিনি চুয়াডাঙ্গার উন্নয়ন ভাবনা ও তারাদেবী ফাউন্ডেশনের নানা কর্মসূচীর বর্ণনা দিয়ে বলেন, ‘চুয়াডাঙ্গার আর্থ সামাজিক উন্নয়নে মায়ের নামে গড়া প্রতিষ্ঠান তারাদেবী ফাউন্ডেশনের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছি। একটি পূর্ণাঙ্গ কর্মসূচী আছে, যা বাস্তবায়নে সকলের সহযোগিতা চাই। জনসেবায় সেচ্ছায় কাজ করে যেতে চাই। শিক্ষা, স্বাস্থ্য ও পিছিয়ে পড়া মানুষদের জন্য যে কোন কাজ করতে প্রস্তুত আছি। আমি স্বপ্ন দেখি উন্নয়নের; যে মাটিতে জন্মেছি সেই মাটি নিয়ে দেখা স্বপ্ন বাস্তবায়নে সকলেরর সহযোগিতা ও দোয়া প্রার্থী। সাংবাদিক শেখ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, বর্তমান অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি এড. রফিকুল ইসলাম, দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, অধ্যক্ষ মাহবুবুল ইসলাম সেলিম, এড. তসলিম উদ্দীন ফিরোজ। `` আলোচনা ও বক্তব্য পর্ব শেষে একজনকে অস্বচ্ছল বৃদ্ধাকে অটো রিক্সা, তিনজন বিধবা মহিলাকে সেলাই মেশিন ও দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে টিউবওয়েল প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে পান্না সিনেমাহল সংলগ্ন মার্কেটের দ্বিতীয় তলায় শিক্ষার্থীদের জন্য আধুনিক মানের কম্পিউটার ল্যাবে ‘ফ্রি ইন্টারনেট সেবা’র উদ্বোধন করা হয়। ল্যাবটিতে প্রথমাবস্থায় ইন্টারনেট সংযোগসহ ৩টি ল্যাপটপের মাধ্যমে বিনামূল্যে কাজ করার সুবিধা পাবে শিক্ষার্থীরা। পরবর্তীতে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানা যায়। এ আনুষ্ঠানিকতা সার্বিক তত্বাবধানে ছিলেন ডায়মন্ড ওয়ার্ল্ডের বিডি লিঃ’র পরিচালক রিপনুল হাসান রিপন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ