আলমডাঙ্গায় ৩১ পিস ইয়াবাসহ মিলন আটক
- আপলোড তারিখঃ
০৫-০৫-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ কলেজপাড়া থেকে মিলনকে (৪২) ৩১ পিস ইয়াবাসহ আটক করেছে। গতকাল শুক্রবার বিকালে শহরের চাতাল মোড়ের নিরিবিলি কফি হাউস থেকে তাকে আটক করে। জানা গেছে, আলমডাঙ্গা কলেজপাড়ার ছানোয়ার হোসেনের ছেলে মিলন চাতাল মোড়ে নিরিবিলি কফি হাউসের ব্যবসা করে। পুলিশ জানায়, মিলন ইয়াবার ব্যবসা করছে বলে পুলিশের কাছে তথ্য আসে। তথ্যের ভিত্তিতে সোর্সের মাধ্যমে শুক্রবার বিকালে থানার এসআই মোস্তফা নিরিবিলি কফি হাউসে অভিযান চালায়। এসময় ইয়াবা বেচাকেনার সময় মিলনকে ৩১পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। আটক মিলনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
কমেন্ট বক্স