আলমডাঙ্গায় নারীকে উত্যাক্তের অভিযোগে আটক-১
- আপলোড তারিখঃ
০৪-০৫-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: নারীকে উত্যাক্ত করায় আলমডাঙ্গার হারদী থানাপাড়ার পিনু (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। আটকের পর অভিযুক্ত পিনুর লোকজন অভিযোগকারী নারীর বাড়ি ভাঙচুর ও মারপিট করে বলে অভিযোগ উঠেছে। আহত মহিলাকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, আলমডাঙ্গার হারদী থানাপাড়ার বুলুর স্ত্রী মাহিরন রাত ১টার দিকে টয়লেটে যাওয়ার জন্য বের হয়। সে সময় মাহিরন দেখে তার পায়খানার নিকট একই গ্রামের মাদার বক্সের ছেলে পিনু ঘোরাফেরা করছে। এসময় সে চিৎকার করলে পিনু তাকে উত্যক্ত করার চেষ্টা করে। এঘটনায় সকালে পিনু ওই মহিলাকে হুমকি ধামকি দেখালে সে থানায় অভিযোগ দিলে পুলিশ পিনুকে আটক করে। এদিকে রাত ৮টার দিকে পিনুর পক্ষে ১০/১২ জন লোক ওই মহিলার বাড়িতে গিয়ে চড়াও হয়। তারা তার বাড়ি ভাংচুর ও মাহিরনকে মারপিট করে আহত করে। আহত মহিলাকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাহিরণ কৃষক লীগের ইউনিয়ন নেত্রী বলে স্থানীয়রা জানিয়েছে।
কমেন্ট বক্স