গণজোয়ার সৃষ্টি করে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে
- আপলোড তারিখঃ
০৩-০৫-২০১৮
ইং
মেহেরপুরে বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবীতে প্রচারপত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর সদর উপজেলার বুড়িপুতা ইউনিয়নের রাধাকান্ত পুর, হরিরামপুর, যাদুবপুর, ঝাঁঝাঁ ও ইচাখালী গ্রামে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে প্রচারপত্র বিতরণ করা হয়। গত মঙ্গলবার বিকালে এ প্রচারপত্র বিতরণ করা হয়।
পরে প্রবীণ বিএনপির নেতা মওলা বক্স ও আনারুল মীরের সভাপতিত্বে ঝাঁঝা ও রাধা কান্তপুরে গ্রামে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা বিএনপির সদস্য ও পিস এম্বাসেডর জাকির হোসেন বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মিথ্যা বানোয়াট ও সাজানো মামলায় কারাবন্দী করে রাখা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীকে সু-চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। এটি বাংলাদেশের সংবিধান ও মানবাধীকার লঙ্গনের সামিল। তিনি আরও বলেন সরকার একটি সাজানো ও নীল নকশার নির্বাচন করার পায়তারা করছে কিন্তু বেগম খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। গণজোয়ার সৃষ্টির মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে ইনশাল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক ফয়েজ মোহম্মদ, মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, বিএনপির নেতা এ্যাড. মখলেছুর রহমান স্বপন, আব্দুল হামিদ খান গাজু, একরামুল হক একা, বুড়িপুতা ইউনিয়ন বিএনপি নেতা সফর মন্ডল, আনারুল ইসলাম, এমএ খালেক, মুমিনুল, আমিরুল, রফিকুল, ইদ্রিস আলী, আব্দুল লতিফ, পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান লাবলু, যুবদল নেতা হুজাইফা ডিক্লিয়ার, ইসমাইল হোসেন, পৌর যুবদল নেতা মনিরুল ইসলাম মনি, চঞ্চল বিশ্বাস, সোহাগ, বুড়িপুতা ইউনিয়ন যুবদল নেতা হাসেম, মফিজুল, ছাত্রনেতা রোকন, সবুজ, সাজজিত, রানা প্রমুখ।
কমেন্ট বক্স