মেহেরপুরে স্ত্রীর মামলায় স্বামীর কারাদন্ড
- আপলোড তারিখঃ
০১-০৫-২০১৮
ইং
মেহেরপুর অফিস: মেহেরপুরে স্ত্রী’কে হত্যার অপচেষ্টা মামলায় আমান-উর শেখ নামের এক ব্যক্তির ১ বছর ২ মাসের কারদন্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকালে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. শাহিন রেজা ওই রায় দেন। কারাদন্ডপ্রাপ্ত আমান-উর শেখ কুষ্টিয়ার হাউজিং এলাকার মজিবর রহমানরে ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ১৯ এপ্রিল আমান-উর শেখের সাথে মেহেরপুর জেলার গাংনী উপজেলার নিশিপুর গ্রামের সোহরাবের মেয়ে নুর জাহানের বিয়ে হয়। বিয়ের সময় কোন যৌতুক দেওয়ার কথা না থাকলেও বিয়ের পর ১ লাখ টাকা যৌতুক চায় আমান। ওই সময় আমানকে ৯০ হাজার টাকা দেওয়ার পর আবারও ১ লাখ টাকা যৌতুক দাবী করে। ওই টাকা দিতে না পারায় আমান তার স্ত্রী নুর জাহানকে হত্যার উদ্দেশ্যে গলাই ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা করে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে নুরজাহানকে উদ্ধার করে। এ ঘটনায় নুরজাহান বাদী হয়ে যৌতুক নিরোধ ৩/৪ ধারায় মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। যার সিআর কেস নং- ৫২২/১৭। মামলায় মোট ৫ জন স্বাক্ষী তাদের স্বাক্ষ্য প্রদান করেন। মামলায় আমান দোষী প্রমানিত হওয়ায় আদালত তাকে ১ বছর ২ মাস সশ্রম কারাদন্ড দেন। মামলায় বাদী পক্ষে ফিরোজুল ইসলাম এবং আসামী পক্ষে হাসান মাহাবুব আইনজীবীর দায়িত্ব পালন করেন।
কমেন্ট বক্স