বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বিভিন্ন মামলায় গ্রেফতার-৪

  • আপলোড তারিখঃ ০১-০৫-২০১৮ ইং
আলমডাঙ্গায় বিভিন্ন মামলায় গ্রেফতার-৪
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বিভিন্ন গ্রাম থেকে মাদক ও জিআর মামলার ৪ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে তাদেরকে আটক করা হয়। জানা গেছে, আলমডাঙ্গার খেজুরতলা গ্রাম থেকে বাবলুর ছেলে মিঠুন ও একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেনকে থানার এসআই সাইফুল আটক করে। আটক দু’জন মাদক সেবী বলে পুলিশ জানিয়েছে। একইরাতে উপজেলার হাকমিপুর গ্রামে অভিযান চালিয়ে নেকবার আলীর ছেলে মতিয়ার রহমানকে আটক করে। সে জিআর মামলার আসামী। এদিকে গতকাল সোমবার দুপুরে এসআই সুফল মোড়ভাঙ্গা গ্রামের নবীছদ্দীনের ছেলে মহিকুল ইসলামকে আটক করেছে। সে নিয়মিত মামলার আসামী। আটকৃতদের সংশ্লিষ্ট মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ