বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার আলুকদিয়ায় দু’জনকে পিটিয়ে জখম!

  • আপলোড তারিখঃ ৩০-০৪-২০১৮ ইং
চুয়াডাঙ্গার আলুকদিয়ায় দু’জনকে পিটিয়ে জখম!
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের টেইপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’জনকে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের টেইপুর গ্রামের মসজিদপাড়ার শান্তি স্ত্রী মিতা খাতুন (২৮) একই এলাকার ইয়াসিন আলীর স্ত্রী রতœা খাতুন (২৫)। পারিবারিক সুত্রে জানা গেছে, গতকাল রোববার বিকালে শান্তির ছোট ছেলে তার প্রতিবেশি চাচাতো ভাইয়ের ছেলের সাথে মারামারি করে। এতে দুই পরিবারের মধ্যে বাকবিতন্ডা হয়। মিতা খাতুন ও রতনা খাতুনকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে জখম করে প্রতিপক্ষ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখাপর্যন্ত আহতের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ