আলমডাঙ্গায় ১৩ মোটরসাইকেলে মোটরযান আইনে বিভিন্ন মামলা
- আপলোড তারিখঃ
২৯-০৪-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ১৩টি মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা দিয়েছে। গতকাল শনিবার দিনব্যাপি আলমডাঙ্গা পৌর এলাকার লালব্রীজ, বন্ডবিল গেট, সাদাব্রীজ মোড়, হাউসপুর ব্রীজ মোড়ে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল আটক করা হয়। এসময় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় তাদের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দায়ের করা হয়। অভিযানে নেতৃত্বে ছিলেন থানার সেকেন্ড অফিসার এসআই জিয়া, এসআই পিয়ার আলী, এসআই নাজিম উদ্দিন, এসআই একরাম, এসআই গিয়াসসহ বেশ কয়েকজন দারোগা।
কমেন্ট বক্স