বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় থানা পুলিশের অভিযানে আটক-৫

  • আপলোড তারিখঃ ২৯-০৪-২০১৮ ইং
আলমডাঙ্গায় থানা পুলিশের অভিযানে আটক-৫
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ৫ জনকে আটক করেছে। পুলিশ জানায়, আলমডাঙ্গা থানার এসআই তৌহিদ, এসআই লিয়াকত ও এসআই আলমগীর অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ সোনাতনপুর এলাকা থেকে হুজুর আলীর ছেলে মাদকসেবী বিল্লাল হোসেন (৪৫) কে আটক করে। জেহালা মাঝেরপাড়া থেকে আব্দুল মতিনের ছেলে মালেক মীর মোহন, নাগদাহের মৃত বরকত আলীর ছেলে বুলবুল হোসেনকে আটক করে। এছাড়াও রাধিকাগঞ্জ ফরিকপাড়া থেকে আব্দুল মালেকের ছেলে জাহাঙ্গীর সজীবকে চোর সন্দেহে আটক করেছে। ফরিদপুর গ্রাম থেকে হবিবরের ছেলে মাদকসেবী বাবুল (৪০) কে আটক করেছে। তাদের সংশ্লিষ্ট মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ