বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় দু’মাদকসেবীসহ আটক-৭

  • আপলোড তারিখঃ ২৮-০৪-২০১৮ ইং
আলমডাঙ্গায় দু’মাদকসেবীসহ আটক-৭
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার থানা পুলিশ অভিযান চালিয়ে দু’মাদকসেবীসহ বিভিন্ন মামলায় ৫ জন আসামীকে আটক করেছে। আটককৃতদের গতকালই জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে,আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের এসআই আলমগীর অভিযান চালিয়ে সোনাতনপুর গ্রামের আকবর আলীর ছেলে শুকুর আলী (৪০), জেহালার জমির আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৭), এসআই পিয়ার আলী অভিযান চালিয়ে মামলার আসামী হাকিমপুর গ্রামের নেকবার আলীর ছেলে আতিয়ার রহমান, একই গ্রামের মৃত মনিছুরের ছেলে নেকবার রহমান, এসআই লিয়াকত একই গ্রামের নেকবারের স্ত্রী জরিনা খাতুন, আতিয়ার রহমানের স্ত্রী পারভিনা খাতুন ও এসআই শফিকুল গাংনী থানার মিনাপাড়ার হারুন অর রশিদ ওল্টুর ছেলে খালিদ হোসেন (২৩) কে আটক করে। আটককৃতদের সংশ্লিষ্ট মামলায় গতকাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ