বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভাইদের মধ্যে সংঘর্ষে আহত-৩ : আটক-১

  • আপলোড তারিখঃ ২৬-০৪-২০১৮ ইং
ভাইদের মধ্যে সংঘর্ষে আহত-৩ : আটক-১
আলমডাঙ্গার মোড়ভাঙ্গা গ্রামে কলা বিক্রির টাকা নিয়ে আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার মোড়ভাঙ্গা গ্রামে কলা বিক্রির টাকা না দেওয়ার ঘটনায় ভাইদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিকার সকালে এক ব্যক্তি তার জমির কলা বিক্রির টাকা ছেলের কাছে চাইলে টাকা না দিয়ে ঝগড়া বিবাদ শুরু করে। এতে অন্য ভাইরা এসে নিষেধ করলে ভাইদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার মোড়ভাঙ্গা গ্রামের নবীছদ্দীনের লাগানো কলা তার ছেলে মহিবুল কেটে ২ হাজার টাকায় বিক্রি করে। নবীছদ্দীন ছেলের কাছে টাকা চাইলে সে টাকা না দিয়ে নানা টালবাহানা শুরু করে। এ ঘটনায় বুধবার গ্রামে বিচার শালিস করে মন্ডলরা আশাবুলেল কাছে টাকা জমা দিতে বলে। অশাবুলের কাছে টাকা জমা দেবার পর গতকাল তার পিতা নবীছদ্দীন টাকা চাইলে টাকা না দিয়ে তর্কাতর্কি শুরু করে। এ সময় ওই ব্যক্তির বড় ছেলে আব্দুল হান্নান, শাহাদত আলী ও সাত্তার বাহাদুর টাকা না দেবার কারণ জানতে চাইলে ভাইদের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে আশাবুল ও তার ছেলে হাবিব আহত হয়। এ সময় পিতার পক্ষের শাহাদত আলীও আহত হয়। আহতদের উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এ মারামারির ঘটনায় পুলিশ সাত্তার বাহাদুরকে আটক করেছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ