বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালক গুরুতর জখম

  • আপলোড তারিখঃ ২৬-০৪-২০১৮ ইং
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালক গুরুতর জখম
বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদরের চাঁদপুরে বাস ও অবৈধযান আলমসাধুর মুখোমুখী সংঘর্ষে আলমসাধুর চালক আব্দুল আলিম (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর জখম হয়েছে। জানা যায়, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার ভোগাইলবগাদীর আকবার আলীর ছেলে আলমসাধু চালক আব্দুল আলিম চুয়াডাঙ্গা থেকে আলমসাধু লোড করে পোলট্রি মুরগীর খাবার নিয়ে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কে চাঁদপুর নামক স্থানে পৌছালে আব্দুল আলিম নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আগত আল্লার দান পরিবহনের সাথে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছিটকে পড়ে বাম পায়ের হাটুর নিচ থেকে ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। প্রচন্ড আঘাতে তার বাম পায়ের হাড় ভেঙ্গে গেছে বলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান । দুর্ঘটনার খবর পেয়ে বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই বাবলু মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ