বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ১৭০ পিস ইয়াবাসহ সম্রাট আটক

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০১৮ ইং
মেহেরপুরে ১৭০ পিস ইয়াবাসহ  সম্রাট আটক
মেহেরপুর অফিস: মেহেরপুরের শহরের ঘাটপাড়ায় অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবা স¤্রাট বক্স নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে সদর থানার এসআই সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটক স¤্রাট বক্স গাংনী পৌর শহরের শিশিরপাড়ার আব্দুস সালামের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ১৭০ পিস লাল গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। স¤্রাট বক্স মেহেরপুর শহরের ঘাটপাড়ায় ভাড়াটিয়া বাড়িতে বসবাস করতো এবং এখানে সে ইয়াবা বিক্রি করতো বলে অভিযোগ রয়েছে। এছাড়া আব্দুস সালাম অত্র এলাকার চিহিৃত মাদকব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ