চুয়াডাঙ্গা চেম্বার পরিচালনা পর্ষদের মতবিনিময়
- আপলোড তারিখঃ
২৪-০৪-২০১৮
ইং
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনারের সাথে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার এ কে মিশ্রার সাথে মতবিনিময় করেছে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালনা পর্ষদ। গতকাল বিকাল ৩টায় চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাষ্ট্রি ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভারতীয় সহকারি হাই কমিশনার এ কে মিশ্রা চুয়াডাঙ্গা চেম্বার ভবনে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান চেম্বারের ব্যাবসায়ীক নেতৃবৃন্দ। পরে চেম্বার মিলনায়তনে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
এসময় ভারতীয় সহকারি হাইকমিশনার উভয় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য, স্থল বন্দর, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, ভিসা প্রসেসিংসহ ট্যুরিস্ট ভিসায় ভারত গিয়ে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে সে সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ়করণের লক্ষ্যে দু’দেশের প্রধানমন্ত্রী একযোগে কাজ করে যাচ্ছেন। ভারত বাংলাদেশের সাথে সব সময় সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি উভয় দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে আসছে । এছাড়া ট্যুরিস্ট ভিসায় ভারতে গিয়ে যদি কেউ অসুস্থ হয় সে ক্ষেত্রে চিকিৎসা সেবা প্রদান সংক্রান্ত জটিলতা নিরসনের পাশাপাশি ভারতবর্ষের ছাত্র-ছাত্রীরাও যাতে বাংলাদেশে শিক্ষা সফরে আসতে পারে সে ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে খুব শিঘ্রই।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মো. মন্জুরুল আলম মালিক লার্জ, পরিচালক সালাউদ্দিন মো.মর্তুজা, এস. এম তসলিম আরিফ (বাবু), মো. তাজুল ইসলাম (তাজু), মো. হারুন অর রশিদ, কিশোর কুমার কুন্ডু, মো. কামরুল ইসলাম হিরা, চেম্বারের সচিব খাইরুল ইসলামসহ ব্যাবসায়ীক নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স