বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কে এই বাবু?

  • আপলোড তারিখঃ ২১-০৪-২০১৮ ইং
কে এই বাবু?
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার গড়চাপড়া গ্রামের শুকুর আলীর মধ্যবিত্ত পরিবারের একমাত্র ছেলে বাবুর আলী ওরফে বাবু (৫৫)। ছোট থেকে বাবা মায়ের আদরের কারণে উৎশৃঙ্খলা আর একরোখা ছিল সে। উঠতি বয়সে বিভিন্ন সময় চুরি আর গোলযোগের মধ্য দিয়ে তার জীবনের পথ চলা শুরু। প্রায় ৩০ বছর পূর্বে তিনি মমতাজকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে ৪ কন্যা সন্তান জন্ম নেয়। মৃত্যুকালে মমতাজের কোলে ১ বছরের কন্যা সন্তান রেখে গেছে বাবু। এদিকে বাবুর নামে আলমডাঙ্গা থানায় ৪টি হত্যা, অস্ত্র ও অপহরণের মামলা আছে এবং চুয়াডাঙ্গা সদর থানায় ২ টি মামলা রয়েছে। আলমডাঙ্গা থানায় মুক্তার অপহরণ মামলা হওয়ায় ১০/০৪/১০ ইং বাবু নামে অপহরণ মামলা দায়ের হয়। ১৫/০৪/১০ ইং তারিখে আলমডাঙ্গায় ডাকাতির ঘটনায় একই মাসে দুই মামলা এজাহারভুক্ত করে পুলিশ। তারই ১ মাস পরে ১০/০৫/১০ ইং তারিখে আবারো অস্ত্র মামলা হয়। তার পরেই জামাল হত্যা মামলার বোঝাসহ এই ৪টি মামলার এজাহারভুক্ত আসামী সে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ