বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুনের প্রেস বিবৃতি

  • আপলোড তারিখঃ ২১-০৪-২০১৮ ইং
মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুনের প্রেস বিবৃতি
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কবীর মুরাদ, বিএনপি’র খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ গ্রেফতারকৃত নড়াইল জেলা বিএনপি’র সকল নেতৃবৃন্দের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে প্রেস বিবৃতি জানিয়েছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাসুদ অরুন। গতকাল শুক্রবার বিকেলে মাসুদ অরুন স্বাক্ষরিত প্রেস বিবৃতিতে বলা হয়- আটক নেতাকর্মীরা দেশের অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গড়ে ওঠা চলমান সংগ্রামের আপোষহীন নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের অন্যতম বীর সেনানী। আমি তাদের নিঃশর্ত মুক্তির দাবি করছি। সেই সাথে সমস্ত নাগরিক ও মানবাধিকার ক্ষুন্ন করে দলীয় সভা থেকে নেতৃবৃন্দকে গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ