বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পুলিশের হাতে ৫ মাদক সেবী আটক

  • আপলোড তারিখঃ ২১-০৪-২০১৮ ইং
আলমডাঙ্গায় পুলিশের হাতে ৫ মাদক সেবী আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ মাদক সেবীকে আটক করেছে। মাদকসেবনকালে তাদেরকে বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, আলমডাঙ্গার জোড়গাছা গ্রামের নুরুল আমিনের ছেলে আতাউর রহমান, আকছেদ আলীর ছেলে পিনু মিয়াকে থানার এএসআই মোস্তফা সন্ধ্যায় মাদক সেবনকালে আটক করে। এছাড়াও এএসআই শফিকুল ডামোস গ্রামের আনোয়ার হোসেনের ছেলে তরিকুল, মোয়াজ্জেম আলীর ছেলে আব্দুর রশিদকে আটক করে। আটক দু’জন মাদকসেবী। এছাড়াও রাতে এরশাদপুর গ্রাম থেকে হারেজ মালিতার ছেলে মোহাম্মদ আলীকে আটক করেছে। আটককৃতদের সংশ্লিষ্ট মামলায় জেল হাজতে প্রেরণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ