বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা-৬ বিজিবির চোরাচালান বিরোধী সফল অভিযান

  • আপলোড তারিখঃ ২১-০৪-২০১৮ ইং
চুয়াডাঙ্গা-৬ বিজিবির চোরাচালান বিরোধী সফল অভিযান
মেহেরপুর শালিকার বেলুমাঠ থেকে ১০৭ বোতল ফেনসিডিল উদ্ধার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বুড়িপোতা বিওপির মাদক ও চোরাচালান বিরোধী সফল অভিযানে ১০৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টহল কমান্ডার হাবিলদার মো. আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলা সদরের শালিকা গ্রামের বেলুঘাট মাঠ নামক স্থান হতে ১০৭ বোতল ভারতীয় ফেননিডিল আটক করতে সক্ষম হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেয়া হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ