ইয়াবাসহ দামুড়হুদার জহুরুল আটক
- আপলোড তারিখঃ
২০-০৪-২০১৮
ইং
বেগমপুর ফাঁড়ি পুলিশের মাদক বিরোধী অভিযান
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার বেগমপুর ফাঁড়ি পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম জহুরুল, বয়স ৩৫ বছর। সে দামুড়হুদা দশমীপাড়ার আব্দুল মান্নানের ছেলে।
জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক পৌনে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ইউনিয়নের আকুন্দবাড়ীয়া ফার্মপাড়ার দাউদের আমবাগানের রাস্তারপাশে মাদক বিরোধী অভিযান চালিয়ে চিহিৃত মাদক ব্যবসায়ী জহুরুলকে আটক করে বেগমপুর ফাঁড়ি পুলিশের একটি দল। এসময় এএসআই জাহিদ ও এএসআই ইসলাম জহুরুলকে তল্লাশি করে তার কাছে থাকা একটি নেভি সিগারেটের প্যাকেট থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে। গতকালই আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় প্রেরণ করা হয়েছে। আজ মাদক ব্যবসায়ী জহুরুলকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।
কমেন্ট বক্স