বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা থানা পুলিশের হাতে গাঁজাসহ দুই মাদকসেবী আটক

  • আপলোড তারিখঃ ২০-০৪-২০১৮ ইং
চুয়াডাঙ্গা থানা পুলিশের হাতে গাঁজাসহ দুই মাদকসেবী আটক
নিজস্ব প্রতিবেদক: গাঁজাসহ দুই মাদকসেবীকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মাখালডাঙ্গা গাইদঘাট তিন রাস্তার মোড় থেকে তাদেরকে আটক করা হয়। পরে আটককৃত মাদক সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাদেরকে আদালতে প্রেরণ করার কথা জানায় পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এস আই কিশোর কুমারসহ সঙ্গীও ফোর্স মাখালডাঙ্গা গাইদঘাট তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গাইদঘাট মথুরাপুর পাড়র মৃত শহিদুল ইসলামের ছেলে তুহিন ইসলাম(২৮) ও আবেদ আলীর ছেলে মিজানুর রহমানকে(৩০) আটক করেন। এসময় আটককৃতদের কাছ থেকে গাঁজাসহ সেবনের সরঞ্জামাদী উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ