বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাঁশ দিয়ে পেটাল ভাই-ভাতিজা

  • আপলোড তারিখঃ ২০-০৪-২০১৮ ইং
বাঁশ দিয়ে পেটাল ভাই-ভাতিজা
মেহেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাই ও ভাবিকে মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের কাউছার হোসেন নিজের ভাই ও ভাবিকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করেছেন। গতকাল শুক্রবার দুপুরে কুতুবপুর গ্রামের মধ্যপাড়ায় এঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। আহতরা হলেন, কুতুবপুর গ্রামের আব্দুল বারির ছেলে কামাল হোসেন (৫০) ও তার স্ত্রী তাসলিমা খাতুন (৪০)। জানা গেছে, পারিবারিক কলেহের জের ধরে কুতুবপুর গ্রামের আব্দুল বারির মেজ ছেলে কাউছার হোসেন ও তার ছেলে মকুল হোসেন মিলে বড় ভাই কামাল হোসেন ও তার স্ত্রীকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বতর্মানে তারা চিকিৎসাধীন রয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ