ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- আপলোড তারিখঃ
২০-০৪-২০১৮
ইং
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার চোরকোল গ্রামে গতকাল শুক্রবার পানিতে ডুবে সুরাইয়া পারভিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের রুবেল হোসেনের মেয়ে। স্থানীয় ইউপি মেম্বর আশরাফুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে সুরাইয়া তার বাবার সাথে ছাগলের ওষুধ আনতে ডাক্তার বাড়ি আসছিলো। মাঝপথ থেকে সে বাবার অজান্তেই বদরউদ্দীন বদোর পুকুরে নেমে পড়ে। অনেক খোজাখুজির পর বিকালের দিকে পুকুরে তার মৃতদেহ বেসে ওঠে।
কমেন্ট বক্স