বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার এনায়েতপুর থেকে মোটরসাইকেল চুরি

  • আপলোড তারিখঃ ১৯-০৪-২০১৮ ইং
আলমডাঙ্গার এনায়েতপুর থেকে মোটরসাইকেল চুরি
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার এনায়েতপুর গ্রাম থেকে দিনের বেলায় একটি ডিসকভারী মোটর সাইকেল চুরি হয়েছে। গতকাল বুধবার বিকেলে দোকানের সামনে রেখে দেয়া এ মোটরসাইকেলটি চোরের চুরি করে নিয়ে যায়। জানা গেছে, আলমডাঙ্গার এনায়েরপুর গ্রামের গ্রামের ফতে আলী খানের ছেলে আহাদ আলী বিকেলে তার বাড়ির পাাশের দোকানের সামনে তার ব্যবহৃত ১৩৫ সিসি ডিসকভারী মোটরসাইকেলটি রেখে দেয়। সেখান থেকে চোরচক্র মোটর সাইকেলটি সুযোগ বুঝে নিয়ে চম্পট দেয়। পরে অনেক খুঁজেও মোটরসাইকেলের সন্ধান করতে পারেননি। গ্রামের মেম্বার আব্দুল কুদ্দুস জানান, এ ঘটনা জানার পর চারিদিকে লোকজন খোঁজাখুজি শুরু করে। এ সময় ফাঁড়ি পুলিশকে বিষয়টি জানানো হয়। তবে উদ্ধার হয়নি চুরি যাওয়া মোটরসাইকেলটি।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ