বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অভিযুক্তের স্বীকারোক্তি : গরু চুরি নয়; গাঁজা আনতে গিয়েছিলাম

  • আপলোড তারিখঃ ১৯-০৪-২০১৮ ইং
অভিযুক্তের স্বীকারোক্তি : গরু চুরি নয়; গাঁজা আনতে গিয়েছিলাম
আওয়াল হোসেন: দামুড়হুদার মদনায় গরু চুরির অভিযোগ তুলে আতি (৩৫) নামের একজনকে গ্রাম্য সালিশে নেওয়া হলে, সে গরু চুরির কথা অস্বীকার করে অকপটে বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে অবৈধভাবে গাঁজা আনতে গিয়েছিলো বলে সালিশে স্বীকার করে নেয়। এসময় অবৈধভাবে আনা গাঁজাসহ পুলিশ আতিকে আটক করে। গতকাল রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আতি দামুড়হুদার মদনা গ্রামের আনছার আলীর ছেলে। জানা যায়, দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামের পশ্চিমপাড়ার ওয়াজ মন্ডলের ছেলে মিজানুর রহমানের বাড়িতে গত ১৫ এপ্রিল গত রোববার দিবাগত রাতে গরু চুরি করতে যায় একইপাড়ার আনছার আলীর ছেলে আতিয়ার রহমান আতি (৩৫)। এমন অভিযোগ তুলে গরুর মালিক মিজানুর রহমান বিলু মদনা গ্রাম উন্নয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ করে আতির বিরুদ্ধে। এ অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যার পর মদনা বাজারের উপর বিচার-সালিশের আয়োজন করে। এসময় অভিযুক্ত আতি বিচার-সালিশে সকলের সামনে চুরির ঘটনা অস্বীকার করে। এবং বলে আমি গরু চুরি করতে যায়নি। বর্ডারে গাঁজা আনতে গিয়েছিলাম। এ কথা শুনার পর মাতব্বরেরা বলেন, প্রমান দাও? এসময় অভিযুক্ত আতি বলে, সেই গাঁজা আমার বাড়িতে আছে। পরে গ্রামবাসী অভিযুক্তের সাথে যেয়ে তার বাড়ি থেকে একটি বাজার করা ব্যাগ থেকে ৮শত গ্রাম গাঁজাসহ উদ্ধার করে। পরে সালিশের মাতব্বরেরাসহ সাধারন গ্রামবাসী অভিযুক্ত আতিকে গাঁজাসহ দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলামের হাতে তুলে দিলে ইনচার্জ শফিকুল ইসলামের নির্দেশে এএসআই মিজান ও এএসআই মনির সঙ্গীয় ফোর্স নিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ আতিকে আটক করে। আজ তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে সোপর্দ করা হবে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ