আজ চুয়াডাঙ্গায় আসছেন মুক্তিযোদ্ধা মন্ত্রী
- আপলোড তারিখঃ
১৮-০৪-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করতে আজ চুয়াডাঙ্গায় আসছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক (এমপি)। উদ্বোধনী অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ও উপজেলা ইউনিটসহ সকল ইউনিটের মুক্তিযোদ্ধারা। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় (জোলের ধার) নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়াসহ মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রী চুয়াডাঙ্গা সার্কিট হাউসে কিছু সময় কাটাবেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের সাথে মতবিনিময় করবেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) জিয়াউদ্দীন আহমেদ জানান, মন্ত্রীর আগমণ পূর্ববর্তী সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটির সম্পূর্ণ কাজ অনেক আগেই শেষ হয়েছে। এবার মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর হাত দিয়ে উদ্বোধনের পালা।
কমেন্ট বক্স