বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তত্ত্বাবধায়ক সরকারে নির্বাচন হবে না; তত্ত্বাবধায়ক মরে গেছে : স্বাস্থ্যমন্ত্রী

  • আপলোড তারিখঃ ১৮-০৪-২০১৮ ইং
তত্ত্বাবধায়ক সরকারে নির্বাচন হবে না; তত্ত্বাবধায়ক মরে গেছে : স্বাস্থ্যমন্ত্রী
মাসুদ রানা: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ডিসেম্বর মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিসেম্বর বিজয়ের মাস। এই নির্বাচন মন্ত্রী এমপি হওয়ার নির্বাচন নয়, স্বাধীনতা রক্ষা করার নির্বাচন। এই নির্বাচনে নৌকার বিজয় করতে হবে। আওয়ামী লীগকে বিজয় করতে হবে। এর কোন বিকল্প নাই। নাসিম বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। ত্বত্তাবধায়ক সরকারে নির্বাচন হবে না; ত্বত্তাবধায়ক মরে গেছে। যে মরে গেছে সে আর আসবে না। বর্তমান সরকারের অধিনেই নির্বাচন হবে। অন্য কোন পদ্ধতিতে নির্বাচন হবে না, হবে না, হবে না। তিনি আরো বলেন, বিএনপি নেত্রী জেলে গেছেন দুর্নীতির দায়ে। আওয়ামী লীগ তাকে জেলে পাঠায় নাই। ১০ বছর আগে মামলা হয়েছিল। রায় হয়েছে আপনি জেলে গিয়েছেন। আইভি রহমানকে হত্যা করে বিচার করেছিলেন না। বঙ্গবন্ধুর হত্যাকারীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন। তারপরও বলি আমরা চাই আপনি ফিরে আসুন। ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহন দিবস উপলক্ষে মুজিবনগর আ¤্রকাননে বিশাল জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ