জীবননগরে ইয়াবা-মদসহ আটক-৩
- আপলোড তারিখঃ
১৭-০৪-২০১৮
ইং
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা, চোলাই মদসহ তিন জন আটক হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় জীবননগর থানার এসআই সাইফুল, এসআই মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের মৃত জামাত আলীর ছেলে মনিরুল ইসলাম (৩০) ও একই গ্রামের আঃ সাত্তারের ছেলে মাতাল সেলিমকে(৪০) ৬লিটার চোলাইমদসহ ধোপাখালী গ্রামের ঈদগার সামনে থেকে আটক করে। একই দিনে জীবননগর পৌর সভার ৬নং ওর্য়াড টিএন্ডটি পাড়ার রাশিদুল ইসলামের ছেলে সাইফুলকে (২০) ১৫ পিস ইয়াবাসহ আটক করে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
কমেন্ট বক্স