বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অন্ধকারে এলোপাতাড়ি কোপ : পথচারি লাল্টু জখম

  • আপলোড তারিখঃ ১৬-০৪-২০১৮ ইং
অন্ধকারে এলোপাতাড়ি কোপ : পথচারি লাল্টু জখম
চুয়াডাঙ্গার সুমিরদিয়া ইটভাটার নিকট ছিনতাইকারিদের তান্ডব নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া ইটভাটার নিকট ছিনতাইকারিদের ধারালো অস্ত্রের কোপে লাল্টু (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার রাত ৯টার দিকে এঘটনা ঘটে। আহত লাল্টু চুয়াডাঙ্গার সদরের গাইটঘাট গ্রামের মাঝেরপাড়ার মৃত সুন্নত আলীর ছেলে। ``আহতের সুত্রে জানা গেছে, গতকাল রাতে লাল্টু দামুড়হুদা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সুমিরদিয়া ইটভাটার নিটক পৌছালে ৭/৮ জন মুখোশধারী গতিরোধ করে। এ সময় লাল্টুর কাছে থাকা নগত টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন লাল্টু চিৎকার দিলে ছিনতাইকারীরা তার পিঠে ও মুখে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে ওই পথ দিয়ে যাওয়া কয়েকজন পথচারি তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, লাল্টুর অবস্থা আশংকাজনক। তার মুখে ও পিঠে ২০ টার বেশি সেলাই দেয়া হয়েছে। অবস্থার আরো অবনতি হলে তাকে রেফার্ড করা হতে পারে বলে চিকিৎসক জানান।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ