বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে গৃহবধুর মুখে এসিড নিক্ষেপ

  • আপলোড তারিখঃ ১৬-০৪-২০১৮ ইং
মেহেরপুরে গৃহবধুর মুখে এসিড নিক্ষেপ
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার সোনাপুরে আমেনা খাতুন নামের এক গৃহবধুর উপর এসিড নিক্ষেপ করেছে অজ্ঞাত এক বখাটে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে রেফার্ড করা হয়েছে। আজ রবিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। আহত গৃহবধু আমেনা খাতুন একই গ্রামের সাহাবদ্দিনের স্ত্রী। তবে কে বা কারা কি কারণে এসিড নিক্ষেপ করেছে তা জানা যায়নি। আহত আমেনা খাতুন জানান, সকালের দিকে জানালা দিয়ে কে বা কারা পানির মত এক জাতীয় কি আমার মুখে ছুড়ে মারে। তাৎক্ষনিক ভাবে আমার মুখ ও মাথার একটি অংশে জ্বালাপোড়া শুরু হয়। চিৎকার শুনে পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তাঁর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ