বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আগামী ৩০ জুন’র মধ্যে সদর হাসপাতালের বর্ধিত ভবন হস্তান্তর করা হবে

  • আপলোড তারিখঃ ১৬-০৪-২০১৮ ইং
আগামী ৩০ জুন’র মধ্যে সদর হাসপাতালের বর্ধিত ভবন হস্তান্তর করা হবে
চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ নিজস্ব প্রতিবেদক: আগামী ৩০ জুন’র মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবন হস্তান্তরের মাধ্যমে হাসপাতালটি ২৫০ শয্যা করা হবে। এর মাধ্যমে সদর হাসপাতালের চিকিৎসা সেবা বৃদ্ধি পাবে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এ সময় হাসপাতালের নতুন ভবন হস্তান্তরের ব্যবস্থা গ্রহণের জন্য গণপূর্ত বিভাগ ও সিভিল সার্জনকে নির্দেশ দেয়া হয়। জেলা প্রশাসক আরো বলেন, ‘কোচিং সেন্টারগুলোকে কার্যক্রম বন্ধের সরকারি আদেশ থাকলেও বেশ কিছু কোচিং সেন্টার গোপণে চালানো হচ্ছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল/কলেজ) গুলোতে আশংঙ্কা জনক হারে অনুপস্থিতির হার বাড়ছে। শিঘ্রই ওই সকল কোচিং সেন্টারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।’ তিনি বলেন, ‘জনগণ বলে; সরকারি চাকরী পেতে টাকা লাগে, টাকা ছাড়া চাকরী হয় না। তাদের উদ্দেশ্যে বলতে চাই- সরকারি চাকরী পেতে কোন টাকা লাগে না। যারা টাকা নেয় তাদের ধরিয়ে দিন। টাকা লেনদেনকারী উভয়ের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেয়া হবে।’ মাথাভাঙ্গা নদীর বহমান ¯্রােতধারা বাঁচাতে সকল প্রকার কোমর ও বাঁধ অপসারণে জেলা মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দেন জেলা প্রশাসক। এ ছাড়াও কৃষি সম্প্রসারণের নানা দিক ও বিভিন্ন দপ্তরের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ, সিভিল সার্জন ডা. খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার (হেড কোয়াটার্স) আহসান হাবীব, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ