বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত রুবেল আটক

  • আপলোড তারিখঃ ১৩-০৪-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত রুবেল আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় চেক জালিয়াতির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি রুবেল হোসেন (৩০) নামে একজনকে আটক করেছে হিজলগাড়ী ফাঁড়ি পুলিশ। গত বুধবার রাত ১০টার দিকে আটককৃত আসামীর শ্বশুর বাড়ী সরোজগঞ্জ থেকে তাকে আটক করা হয়। পরে আটককৃত আসামীকে সদর থানায় সোপর্দ করা হয়। সে চেক জলিয়াতিসহ একাধিক মামলার আসামী। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হিজলগাড়ী ফাঁড়ির আইসি আমিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স সরোজগঞ্জ এলাকায় আসামীর শ্বশুর বাড়ি অভিযান চালায়। অভিযানকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউপির ফুলবাড়িয়া গ্রামের সাহার আলীর ছেলে চেক জালিয়াতিসহ একাধিক মামলার আসামী রুবেল হোসেনকে আটক করে। আটককৃত আসামী বিরুদ্ধে একটি চেক জালিয়াতি মামলায় তিন বছরের সাজা ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল দেয় আদালত।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ