বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের মিজান স্টোরে ২৫ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ১১-০৪-২০১৮ ইং
জীবননগরের মিজান স্টোরে ২৫ হাজার টাকা জরিমানা
মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য এবং যৌন উত্তেজক সিরাপ বিক্রি জীবননগর অফিস: জীবননগর শহরের মিজান স্টোরে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য এবং নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে এ জরিমানা করা হয়। গতকাল বুধবার বেলা ১২টার সময় পৌর শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে মেসার্স মিজান স্টোরে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজার নেতৃত্বে গতকাল দুপুরে শহরের মিজান স্টোরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই দোকোনে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য এবং নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোকানদার মিজানুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ডদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ