আরএমও’র কাছে ক্ষমা চেয়ে পার পেলো বাজারপাড়ার শুভ
- আপলোড তারিখঃ
১১-০৪-২০১৮
ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীর স্বজনের সাথে ডাক্তারের বাকবিতন্ডা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বর্হিবিভাগে রোগী দেখার সময় তুচ্ছ ঘটনায় এক রোগীর স্বজনের সাথে বাকবিতন্ডা হয়েছে ডা. কানিজ নাঈমার। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ ওই রোগীর স্বজন চুয়াডাঙ্গা বড় বাজার এলাকার মোকাব্বার শেখের ছেলে শুভ (২৬) কে সতর্ক হওয়ার নির্দেশ দিয়ে ছেড়ে দিয়েছেন।
জানা যায়, গতকাল বুধবার সকাল থেকে হাসপাতালের বর্হিবিভাগের ২১৬ নম্বর ওয়ার্ডে রোগী দেখছিলেন ডা. কানিজ নাঈমা। এ সময় এক রোগীর টিকিট নিয়ে শুভ নামের এক ব্যক্তি ডা. কানিজ নাঈমার কাছে এসে বলে- তাকে ২২২ নম্বর ওয়ার্ডে রেফার্ড করে দিতে। কানিজ নাঈমা রোগী না দেখে তার কথা মত রেফার্ড করতে অপারগতা প্রকাশ করলে উভয়ের মধ্যে বাক বিতন্ডা হয়। একপর্যায়ে দায়িত্বরত ডাক্টারের সাথে অসৌজন্যমূলক আচরণ করতে থাকলে হাসপাতাল কর্তৃপক্ষ শুভকে ধরে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামীম কবিরের হাতে তুলে দেয়। এ সময় আরএমও’র কাছে ক্ষমা চাইলে তাকে সতর্ক হওয়ার নির্দেশ দিয়ে ছেড়ে দেয়া হয়।
এ প্রসঙ্গে আরএমও ডা. শামীম কবির জানান, বর্হিবিভাগে রোগী দেখার সময় ডা. কানিজ নাঈমার সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ সঠিক। এ ঘটনায় শুভ নামের ওই ব্যক্তি ক্ষমা চাইলে তাকে মুক্তি দেয়া হয়।
কমেন্ট বক্স