বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে পুলিশের অভিযানে আটক-৫

  • আপলোড তারিখঃ ১১-০৪-২০১৮ ইং
জীবননগরে পুলিশের অভিযানে আটক-৫
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপধাধে ৫ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে এসআই সিরাজুল ইসলাম, এসআই কাজী শামসুল আলম, এসআই সাইদুজ্জামান, এএসআই শহিদ ও এএসআই সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। এসময় জীবননগর পৌরসভার ইসলামপুর গ্রামের শুকুর আলীর ছেলে শফিকুল ইসলাম (২৭) কে ১৫ পিস ইয়াবা, উপজেলার কাশিপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ঝন্টু (৩৪) কে ২১ বোতল ফেন্সিডিল ও উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামের শাহবুদ্দিনের ছেলে এনামুল বিশ্বাস (২৩) কে ৫পিস ইয়াবা ও ৭ বোতল ফেন্সিডিলসহ আটক করেন। একই দিনে জীবননগর পৌরসভার নতুন তেতুলিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে জিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আকরাম (৩৫) এবং উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের এলাহী বক্সের ছেলে মাদক মামলা ওয়ারেন্টি আসামি পিন্টু মিয়া (৩৫) কে আটক করেন পুলিশ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ