বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরকারী জমি দখল করে তেল পাম্প নির্মাণ!

  • আপলোড তারিখঃ ১০-০৪-২০১৮ ইং
সরকারী জমি দখল করে তেল পাম্প নির্মাণ!
জীবননগর অফিস: জীবননগর পৌর শহরে সরকারী জমি দখল করে তেলপাম্প নির্মাণ করার অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখে গেছে, জীবননগর পৌরসভার ৫নং ওর্য়াডের লক্ষীপুর গ্রামের জীবননগর-চুয়াডাঙ্গাগামী প্রধান সড়ক সংলগ্ন নিকট হাইওয়ে রোডের সিএমবির সরকারী জমি অবৈধভাবে দখল করে তেল পাম্প নির্মাণ করার অভিযোগ উঠেছে `মা পেট্রোলিয়াম সার্ভিস`র মালিক হাজী মিকাইল হোসেন পারুলের বিরুদ্ধে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ রাস্তার উপর মাটি দিয়ে তেল পাম্প নির্মাণ করছেন পারুল মিয়া। এটি এক সময় হাইওয়ে রাস্তা ছিল এখানে বৃটিশ আমলের একটি ব্রিজ ছিল বলেও এলাকাবাসী দাবি করে। ব্রিজটি ভেঙ্গে যাওয়ার ফলে পাশ্ববর্তী স্থানে একটি নতুন ব্রিজ তৈরি হওয়ায় স্থানটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বলেও স্থানীয় অনেকে জনান। অভিযোগের বিষয়ে প্রস্তাবিত তেল পাম্পের মালিক হাজী মিকাইল হোসেন পারুল তার বক্তব্যে বলেন, আমি কোন সরকারী জমি দখল করে তেল পাম্প তৈরি করছি না। যে রাস্তায় মাটি দেওয়া হচ্ছে ওই রাস্তাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আর ওই রাস্তার পাশের জমির মালিক আমি সেই অনুযায়ী আমি আমার জমিতে পাম্প তৈরি করছি। আর রাস্তার সাইড যাতে বড় হয় সে কারনে পরিত্যক্ত রাস্তাটিতে মাটি দিয়ে ভরাট করছি আইনগত দিক থেকে বিবেচনা করলে যার জমির সামনে সরকারী জমি পরিত্যক্ত থাকে সেই দখল করতে পারে সে হিসাবেই আমি মাটি ভরাট করেছি। উপজেলা সার্ভেয়ার মাজেদুল ইসলামের কাছে প্রস্তাবিত মা পেট্রোলিয়াম সাভির্সের তেল পাম্প নির্মাণের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, তেল পাম্প নির্মাণের জন্য আমাদের কাছে তেমন কোন তথ্য নেই। তবে গত ২৪ মার্চে ভৈরব নদী থেকে মাটি নেওয়ার জন্য আবেদন করেছে বলে আমি জানি। যে স্থানে তেল পাম্প নির্মাণের কথা উঠেছে এটি হাইওয়ের রাস্তা ছিল বলে তিনি জানান। উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার কাছে প্রস্তাবিত মা পেট্রোলিয়াম সাভির্সের তেলপাম্প নির্মাণের বিষয় জানতে চাইলে তিনি বলেন, জীবননগরে নতুন ভাবে দুটি তেল পাম্প নির্মাণ করবে বলে আমি শুনেছি, তবে সরকারী জমির উপর যদি কেউ তেল পাম্প নির্মাণ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ