সোমবার, ১৬ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় গাঁজাসহ মহিলা মাদকব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১০-০৪-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ মহিলা মাদকব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ বিশেষ অভিযান চলিয়ে মর্জিনা (৪৫) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বিকাল ৪টার পর পৌর শহরের বেলগাছি মোড় থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪০ পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর ফাড়ির এস আই ওহিদুল ইসলামসহ সঙ্গীও ফোর্স বেলগাছি রেল গেট মোড়ে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মুসলিম পাড়ার আকছার আলীর স্ত্রী চিহ্নিত মাদক ব্যবসায়ী মর্জিনাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৪০ পুরিয়া গাঁজা উদ্দার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।


কমেন্ট বক্স
notebook

গাংনীতে বিশ্বাস পরিবারের উদ্যোগে ইফতার