বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বাস কাউন্টার থেকে তাজা বোমা উদ্ধার

  • আপলোড তারিখঃ ১০-০৪-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় বাস কাউন্টার থেকে তাজা বোমা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় থেকে শক্তিশালী তাজা বোমা উদ্ধার করেছে সদর থানা পুলিশ। গতকাল সোমবার সকাল ৭টার সময় বোমাটি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। কে বা কারা কি উদ্দেশ্যে বোমাটি রেখেছে তার সঠিক কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সদর থানা পুলিশ। জানা যায়, চুয়াডাঙ্গা দৌলতদিয়াড় এলাকার হাটবোয়ালিয়া লোকাল বাসের কাউন্টার মাস্টার খবির উদ্দীন সকালে কাউন্টার ঘর খোলার পর চেয়ারে বোমাটি দেখতে পান। এসময় তিনি আশপাশের লোকজনকে সাথে নিয়ে সদর থানায় খবর দেন। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাল টেপে মোড়ানো বোমাটি উদ্ধার করে থানা হেফাজতে নেন। কে বা কারা বোমাটি রেখেছে তা নিশ্চিত নয় কাউন্টারের লোকজন। তবে তাদের দাবী ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়। কে বা কারা বোমাটি রেখেছে তা অনুসন্ধান করা হচ্ছে। ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ