বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

  • আপলোড তারিখঃ ০৯-০৪-২০১৮ ইং
জীবননগরে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে
জীবননগর অফিস: জীবননগর উপজেলায় বৈদ্যনাথপুর জামতলায় পণ্যবাহী ট্রাকের সামনের টায়ার বাষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বড় ধরনের দুর্ঘটনা ছাড়াই খাদে পড়ে গেছে। গতকাল রবিবার সন্ধ্যা ৭টার সময় জীবননগর-কালীগঞ্জ মহাসড়কের বৈদ্যনাথপুর গ্রামের জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, জীবননগর পৌর শহরের ফজলুর রহমানের আড়ৎ থেকে মুশুরী নিয়ে ট্রাকটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় যাচ্ছিল। এমন সময় উপজেলার বৈদ্যনাথপুর জামতলা নামক স্থানে পৌঁছালে ট্রাকটির সামনের টায়ার বাষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তবে ট্রাকের ড্রাইভার হেল্পার কারো তেমন কিছুই হয়নি। এদিকে বৈদ্যনাথপুর জামতলা নামক স্থানটি একটি ঝুকিপুন্ন হওয়ায় এলাকার সাধারন মানুষ রাস্তার উপর একটি স্ট্রেটবেকার দেওয়ার জন্য কতৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করছেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ