জীবননগরে ১৫ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন : জনসাধারন অতিষ্ঠ
- আপলোড তারিখঃ
০৯-০৪-২০১৮
ইং
জীবননগর অফিস: জীবননগরে গত শনিবার সন্ধ্যা রাত থেকে টানা ১৫ ঘন্টা বিদ্যুত্ বিচ্ছিন্ন রেখেছেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জীবননগর সাব-জোনাল অফিস। এর ফলে এলাকাবাসী ও এইচএসসি পরীক্ষার্থীরা তীব্র ভোগান্তিতে পড়েছে। জীবননগর পৌর এলাকার আক্কাস আলী, রমজান, শাজাহান, হাসান আলীসহ একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে জানান, জীবননগর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে যেন আমরা জিম্মি হয়ে পড়েছি। ঝড় বৃষ্টিতো দুরের কথা আকাশে কোনো রকম মেঘ দেখা দিলেই কতৃপক্ষ বিদ্যুৎ লাইন বন্ধ করার সুযোগ পেয়ে বসে। গতকাল শনিবার সন্ধ্যা রাত থেকে তারা সেই সুযোগটিই কাজে লাগিয়ে কোন রকম ঝড় তুফান ছাড়াই সামান্য কয়েক ফোটা বৃষ্টির দোহাই দিয়ে টানা ১৫ ঘন্টা জীবননগরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখেন। জীবননগর পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগের জন্য যে মোবাইল ফোন নম্বর দেওয়া আছে ওই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে তারা কখন বিদ্যুৎ আসবে, কি সমস্যা কোনো কিছুই সঠিক ভাবে বলতে চাই না। এ ব্যাপারে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জীবননগর সাব-জোনাল অফিসের এজিএম (কম) মনিরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি মোবাইল রিসিভ না করায় তার মতামত নেওয়া সম্ভব হয়নি। এদিকে পল্লী বিদ্যুদের এ ধরনের খামখেয়ালী পনায় এলাকার সচেতন মহল হতাশ।
কমেন্ট বক্স