চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা আহত
- আপলোড তারিখঃ
০৯-০৪-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নুরনগর মুন্না মোড়ে ট্রাকের ধাক্কায় শাহিন আহমেদ (৩৫) নামের এক ব্র্যাক ব্যাংক কর্মকর্তা আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত শাহিন আহমেদ খুলনা জেলার কয়রা থানার মৃত শাহবুদ্দিনের ছেলে। আহতের সুত্রে জানা গেছে, শাহিন ব্র্যাক ব্যাংক চুয়াডাঙ্গা শাখায় কর্মরত আছেন। গতকাল ব্যক্তিগত কাজে মোটরসাইকেলযোগে জাফরপুর ব্র্যাক অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে নুরনগর মুন্না মোড়ে পৌছালে পিছন থেকে আসা একটি ট্রাক শাহিনকে ধাক্কা দেয়। এতে শাহিন ছিটকে রাস্তার উপরে পড়ে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা শাহিনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, শাহিনের অবস্থা আশংকামুক্ত। শরীরের কিছু স্থানে সামান্য জখম হয়েছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তার অবস্থা এখন উন্নতির দিকে।
কমেন্ট বক্স