মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় মসজিদে নামাজের সময় মোটরসাইকেল চুরি

  • আপলোড তারিখঃ ২৮-০৩-২০২৫ ইং
দর্শনায় মসজিদে নামাজের সময় মোটরসাইকেল চুরি

দর্শনায় মসজিদে যোহরের নামাজ পড়তে গিয়ে মোটরসাইকেল খুইয়েছেন পল্লী চিকিৎসক নাজমুল হোসেন। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দর্শনা-চুয়াডাঙ্গা মহাসড়ক সংলগ্ন কেরুজ বাংলো মসজিদে। ওই পল্লী চিকিৎসক নাজমুল হোসেন জানান, তিনি যোহরের নামাজের জন্য কেরুজ বাংলো মসজিদে যান। এসময় মসজিদের বাইরে তার ব্যবহৃত রেজিস্ট্রেশন নম্বর কুষ্টিয়া ল-১৩-৫০৮৯ গাড়িটি রেখে নামাজ পড়তে যান। নামাজ শেষে বাইরে এসে দেখেন তার গাড়িটি আর নেই। বিষয়টি তাৎক্ষণিক দর্শনা থানাকে অবহিত করেন। এ ঘটনায় লিখিত ডায়েরি করবেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় নাইটগার্ডকে ছুরির মুখে জিম্মি করে ১২০০ ড্রাগন গাছ কেটে দেয়ার অভিযোগ