রবিবার, ১২ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ম্যাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সংবর্ধনায় জেলা পরিষদের প্রশাসক শরীফ

জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই
  • আপলোড তারিখঃ ১২-০৭-২০২৬ ইং
ম্যাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সংবর্ধনায় জেলা পরিষদের প্রশাসক শরীফ

ম্যাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা টিঅ্যান্ডটি অফিসের পাশে ম্যাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ফারুক হোসেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, যুগ্ম সম্পাদক ও ম্যাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী সদস্য হাফিজুর রহমান মুক্ত, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন এবং সাধারণ সম্পাদক মুন্সি শহিদুল্লাহসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।


প্রধান অতিথির বক্তব্যে মো. শরীফুজ্জামান শরীফ বলেন, 'ম্যাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাকে যে আন্তরিক সংবর্ধনা জানানো হয়েছে, তার জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটি মানবিক ও কল্যাণমূলক সমাজ গঠনে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।'


তিনি আরও বলেন, 'জেলা পরিষদের প্রশাসক হিসেবে আমি জনগণের কল্যাণে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই। উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে যারা কাজ করছেন, তাদের পাশে জেলা পরিষদ সবসময় সহযোগিতার মনোভাব নিয়ে থাকবে।'


তিনি বলেন, 'চুয়াডাঙ্গাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমেই জেলার উন্নয়ন আরও গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি।'
অনুষ্ঠান শেষে ম্যাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে মাদকসহ স্বামী-স্ত্রী আটক