দামুড়হুদায় করিমন উল্টে চালকসহ অজ্ঞাত নারী আহত
- আপলোড তারিখঃ
০৪-০৪-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার চারুলিয়া গ্রামে করিমন নিয়ন্ত্রণ হারিয়ে মিঠু (৩৮) নামের এক করিমন চালকসহ অজ্ঞাত এক নারী আহতের ঘটনা ঘটে। তার মধ্যে চালককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ও অজ্ঞাত নারীকে জীবননগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে দামুড়হুদা চারুলিয়ায় এ ঘটনা ঘটে। আহত মিঠু দামুড়হুদা উপজেলার ভগিরাথপুর গ্রামের রবিউলের ছেলে। তবে আহত নারীর কোন পরিচয় পাওয়া যায়নি। চালক রফিকুল বলেন, গতকাল রাতে করিমন নিয়ে ভগিরাথপুর বাজার থেকে ৪ জন যাত্রী নিয়ে তারানগর যাচ্ছিলাম। পথিমধ্যে চারুলিয়ার মোড়ে পৌছালে করিমনে থাকা অতিরিক্ত একটি টায়ার খুলে গাড়ির সামনেরর চাকার তলে চলে আসে। এ সময় করিমন নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে উলটে পরে। এতে চালক রফিকুল ও অজ্ঞাত এক নারীযাত্রী গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা চালক রফিকুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ও ওই অজ্ঞাত নারীকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বলে জানা গেছে।
কমেন্ট বক্স