পাওনা টাকা চাওয়ায় করিমন চালককে পিটিয়ে জখম
- আপলোড তারিখঃ
০৪-০৪-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার শিশিরদাড়ি গ্রামে পাওনা টাকা চাওয়ায় রফিকুল (৩৫) নামের এক করিমন চালককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে একই এলাকার আকমালের বিরুদ্ধে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এঘটনা ঘটে। আহত রফিকুল আলমডাঙ্গার শিশিরদাড়ি গ্রামের ইয়াকুবের ছেলে। আহত রফিকুল বলেন, একই এলাকার আলী ফকিরের ছেলে আকমালের নিকট এক হাজার টাকা পাই। এই টাকা চাইতে গেলে পরে দেবে বলে বারংবার ঘোরাতে থাকে রফিকুলকে। গতকাল সন্ধ্যার দিকে পাওনা টাকা চাইতে গেলে পরে দেবে বলে জানায়। এই নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি হলে একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে আকমাল উত্তেজিত হয়ে রফিকুলকে বাশ দিয়ে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।
কমেন্ট বক্স