দিনভর আটকে রাখার পর সন্ধ্যায় পুলিশে সোপর্দ
- আপলোড তারিখঃ
০৩-০৪-২০১৮
ইং
চুয়াডাঙ্গার ভিমরুল্লাহ গ্রামে গরু চোর সন্দেহে দু’জন আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ভিমরুল্লাহ মাঠপাড়া থেকে দুইটি গরু চুরির অভিযোগে দু’জনকে ধরে দিনভর আটকে রাখার পর পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে তাদের আটক করে গরুর মালিকসহ তার লোকজন। পরে তাদের দিনভর আটকে রেখে সন্ধ্যা ৭টার দিকে সদর থানা পুলিশে সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন, দামুড়হুদা ফকিরপাড়ার ফারুক (৩৮) ও কেশবপুর গ্রামের ছিদ্দিক টিপু (৪৫)। পুলিশের দাবি এদের মধ্যে একজন একাধিক মামলার আসামী। অপর চোরকে জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গরুর মালিক অভিযোগ করে বলেন, রোববার দিবাগত রাতে গরুর খাবার দেওয়ার সময় ফকির পাড়ার রমজান এর ছেলে ফারুককে তার বাড়ির পাশে ঘুরতে দেখেন। সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়ালে গরু নেই। পরে এদিক-সেদিক খোজাখুজি করেও না পেয়ে ফারুককে ধরে নিয়ে আসি। পরে তার কথা মত ফকিরপাড়র মৃত হানেফ মন্ডলের জামাই দামুড়হুদা কেশবপুরের মৃত গফুরের ছেলে চিহ্নিত চোর ছিদ্দিক টিপুকে ধরে আনা হয়। এসময় তাকে গরুর কথা জিজ্ঞাসা করলে চুরির কথা স্বীকার করে। কিন্তু কোথাই বিক্রি করেছে বা রেখেছে তা সঠিকভাবে বলেনি। শেষ পর্যন্ত চুরি হওয়া গুরু উদ্ধার করতে না পেরে আটককৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এদিকে চুয়াডাঙ্গা সদর থানার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান, গত রোবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পৌর শহরের ভেমরুল্লাহ মাঠ পাড়ার নুর হোসেনের দুইটা গরু চুরি হওয়ার ঘটনাই সন্দেহমূলকভাবে তারা এই দু’চোরকে আটক করে সন্ধ্যার দিকে পুলিশের কাছে তুলে দেন। এদের মধ্যে ছিদ্দিক টিপু একাধিক মামলার আসামী। আটককৃত এসকল আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ পূর্বক আজ আদালতে প্রেরণ করা হবে।
কমেন্ট বক্স