বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় থেকে ১৪টি ভারতীয় গরু ও চশমা উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৩-০৪-২০১৮ ইং
দর্শনায় থেকে ১৪টি ভারতীয় গরু ও চশমা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযান চালিয়ে ১৪টি গরু এবং ১ হাজার ৪৬০টি চশমা উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার বিকাল আনুমানিক ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা তেলপাম্পের কাছে অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে ১৪টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা। অপরদিকে, সোমবার বিকাল আনুমানিক ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান দর্শনায় অভিযান পরিচালনা করেন। এ সময় দামুড়হুদা থানার দর্শনা গ্রামের দর্শনা পাকা রাস্তার উপর হতে ১ হাজার ৪৬০টি ভারতীয় চশমা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত ১৪টি গরু এবং ১ হাজার ৪৬০টি চশমা এর সর্বমোট মুল্য ১৪ লাখ ৭ হাজার ৫০০ টাকা।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ