বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বোয়ালমারীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক জখম

  • আপলোড তারিখঃ ০৩-০৪-২০১৮ ইং
বোয়ালমারীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক জখম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সদরের বোয়ালমারীতে একটি ছাগল বাঁচাতে গিয়ে সুমন (২৫) নামের এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে এঘটনা ঘটে। আহত সুমন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার এনায়েতপুর গ্রামের পূর্বপাড়ার শামিমুর রহমানের ছেলে। আহত সুমন বলেন, গতকাল দুপুরে নিজ বাড়ি থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে আসছিল। পথিমধ্যে বোয়ালমারীর মাঠের মধ্যে পৌছালে একটি ছাগল হঠাৎ মোটরসাইকেলের সামনে চলে আসে। পরে ছাগলকে বাচাতে সুমন জোরে ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে সুমন গুরুতর জখম হয়। দুর্ঘটনায় সুমনের মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ