বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ট্রফি এবং প্রাইজ মানি তুলে দিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ

  • আপলোড তারিখঃ ৩১-০৩-২০১৮ ইং
ট্রফি এবং প্রাইজ মানি তুলে দিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ
চুয়াডাঙ্গায় স্বাধীনতা কাপ ভলিবল টুর্নামেন্ট-২০১৮ সম্পন্ন : রামদিয়া সবুজ সংঘ চ্যাম্পিয়ন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে স্বাধীনতা কাপ ভলিবল টুর্নামেন্ট-২০১৮। গতকাল শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবল মাঠে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার ৮টি ভলিবল টিমের অংশগ্রহনে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থা, চুয়াডাঙ্গার সভাপতি জিয়াউদ্দীন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সৈয়দ ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: তরিকুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর এসএম ইসরাফিল, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান,সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মো: সাঈদ, ডিডি এনএআই জাফর ইকবাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহমেদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, বাংলাদেশ জাতীয় ভলিবল দলের সাবেক খেলোয়াড় আফজাল হক, আলী আহম্মেদ,কুষ্টিয়া জেলা ভলিবল দলের সাবেক ভলিবল খেলোয়াড় মাহমুদুল হক লিটনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্যগণ। দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৮টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে নক ভিত্তিক ওই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় চমৎকার খেলে ফাইনালে উন্নীত হয় ঝিনাইদহের কালিগঞ্জ ভলিবল দল ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ব্যারিস্টার বাদল রশীদ স্মৃতি সংঘের রামদিয়া সবুজ সংঘ। হাড্ডা-হাড্ডি লড়াইয়ে অনুষ্ঠিত ফাইনালে রামদিয়া সবুজ সংঘ ২-১ সেটে ঝিনাইদহের কালিগঞ্জ ভলিবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দারুন উপভোগ্য ফাইনালে প্রথম সেটে কালিগঞ্জ জিতলেও দ্বিতীয় সেটে (১৫-১৩) দারুন ভাবে খেলায় ফিরে ১-১ সেটে সমতা ফেরায় রামদিয়া সবুজ সংঘ। ফাইনাল সেটে রামদিয়া সবুজ সংঘ ১৫-১৪ পয়েন্টে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে আনন্দঘন পরিবেশে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি এবং প্রাইজ মানি তুলে দেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। স্বাধীনতা কাপ ভলিবল টুর্নামেন্টটি চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ও চুয়াডাঙ্গা টেলিকম এবং বাংলাদেশ টেলিকম প্লাসের সৌজন্যে অনুষ্ঠিত হয় । ফাইনালে ম্যান অবদি ম্যাচ নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের রকি এবং প্লেয়ার অবদি টুর্নামেন্ট নির্বাচিত হয় রানার আপ দলের সেজান। ফাইনালে দু-জন কৃতি ভলিবল খেলোয়াড় মুঞ্জুর কাদির ও আলী আহম্মেদকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। টুর্নামেন্টের খেলাগুলো পরিচালনা করেন মুনঞ্জুর কাদির, ওবায়দুল হক জোয়ার্দ্দার, জাহাঙ্গীর হোসেন, ফজলুল হক মালিক,আমান উল্লাহ, আল-মামুন ও মিলন্টন রহমান।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ