বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাসে যুবককে ছুরিকাঘাত

  • আপলোড তারিখঃ ২৯-০৩-২০১৮ ইং
চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাসে যুবককে ছুরিকাঘাত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাসে নাফিউল (১৯) নামের এসএসসি ফলপ্রত্যাশীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে এঘটনা ঘটে। আহত নাফিউল চুয়াডাঙ্গা পৌর এলাকার কোর্টপাড়ার গোলাম আজমের ছেলে। জানা গেছে, গতকাল নাফিউল তার কয়েকজন বন্ধুকে নিয়ে সরকারি কলেজ ক্যাম্পাসে বসেছিল। কোন এক বিষয় নিয়ে তাদের মাঝে হাতাহাতি হয়। এ সময় তাদের মধ্যে কেউ একজন ধারালো অস্ত্র দিয়ে নাফিউলে তলপেটে পোচ দেয়। এতে নাফিউল গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা নাফিউলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক রাফিউলের পেটে ১০টি সেলাই দেন। তিনি বলেন, রাফিউলের অবস্থা এখন উন্নতির দিকে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ